রাজশাহী বিভাগসারাদেশ

নড়াইল নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামের ফল ব্যবসায়ী পলাশ মাহমুদকে (৩২) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বাড়ির কাছে এ ঘটনা ঘটে। নিহত পলাশের বাবার নাম খোকন শেখ। তিনি (পলাশ) লোহাগড়া বাজারের ফল ব্যবসায়ী ছিলেন। তার মাথায় কুপিয়ে হত্যা করা হয়েছে। লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, পলাশ মাহমুদকে কী কারণে কে বা কারা হত্যা করেছে; তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে র‍্যাব অভিযান চালিয়ে শাকিল হাসান (১৯) নামের এক যুবককে ২ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ আটক করে।
সোমবার ২৫ অক্টোবর সন্ধ্যা রাতে উপজেলার সাহাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শাকিল উপজেলার বৈদ্যবাটি গ্রামের আব্দুল হামিদ এর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে ওই দিন সন্ধ্যায় সাহাপুর এলাকায় অভিযান চালান। এ সময় শাকিলকে ২ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাকিল দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রকার মাদক দ্রব্যের সাথে জড়িত এবং বিভিন্ন স্থানে ও মাদকসেবী নিকট সরবরাহ করে বলে স্বীকার করে। পরে আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। পুলিশ শাকিলকে কোর্টের মাধ্যমে নওগাঁ জেল-হাজতের প্রেরণ করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button