রাজশাহী বিভাগসারাদেশ

লালপুরে ইমো প্রতারনা চক্রের এক সদস্য আটক

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে লালন আলী (২৫) নামের ইমো হ্যাকার প্রতারনা চক্রের এক সদস্যকে আটক করেছে র‍্যাব-৫ এর সদস্যরা। সে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
সোমবার দুপুরে র‍্যাব এক প্রেস রিলিজে জানায়, রবিবার রাতে র‍্যাব-৫ নাটোর সিপিসি-২এর একটি অপারেশন দল উপজেলার লালপুর ইউনিয়নের বালিতিতা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২ টি মোবাইল ও ৫টি সিম কার্ড জব্দ করে র‍্যাব সদস্যরা।  সে দীর্ঘ দিন ধরে ইমো  হ্যাক করে মানুষের সাথে প্রতারনা করে আসছে বলে প্রেস রিলিজে জানানো হয়।
তার বিরুদ্ধে লালপুর থানায় মামলা হয়েছে।
আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button