রাজশাহী বিভাগ

কাহালুতে স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা

বগুড়া জেলার কাহালু উপজেলায় স্বামীর উপর অভিমান করে চম্পা রানী (৩০) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে কাহালু উপজেলার শিবাকলমা গ্রামে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। চম্পা ওই গ্রামের সুকেন চন্দ্র প্রাং এর স্ত্রী।

এলাকাবাসী জানান, চম্পা রানী ও তার স্বামী সুকেন চন্দের মাঝে মাঝে মাঝে কহল হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গতকার সন্ধ্যায় তাদের মাঝে পারিবারিক বিষয় নিয়ে কলহ কয়। রাতের কোন এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। এঘটনায় একটি ইউডি মামলা নেওয়া হলেও সঠিক কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button