রংপুর বিভাগ

নীলফামারীতে ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২জানুয়ারি) বিকালে শহরের প্রজাপতি কনভেনশন সেন্টারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই স্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্টা বার্ষিকী উপলেক্ষে এ সমাবেশের আয়োজন করেছে নীলফামারী জেলা ছাত্রদল।

জেলা ছাত্রদলের সভাপতি সালেকিন আহমেদ সজীবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সভাপতি আলমগীর সরকার, সদর উপজেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. কাজী আখতারুজ্জাম জুয়েল প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button