লিড নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠানে আরও দুই সপ্তাহ ছুটি বাড়ছে

দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ছে, এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এর আগে, করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। পরে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়। যদিও পাঠদান কার্যক্রম অল্প পরিসরে চলছিল। প্রতিদিনই সব শ্রেণির ক্লাস হতো না।
আগামী ৬ ফেব্রুয়ারির পরও শ্রেণিকক্ষে পাঠদান  বন্ধ থাকবে কিনা জানতে চাইলে  এর আগে শিক্ষামন্ত্রী বলেন, ‘অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার জন্য মত দিয়েছেন। যেহেতু সংক্রমণ এখন প্রায় ৩০% ভাগ। হয়তো ৬ তারিখের পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যালাচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে।’
শিক্ষামন্ত্রী দীপু মনি আরও বলেন, ‘পরশু জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক হয়েছে। তারা বলেছেন, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রেখে দেখা যেতে পারে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। তবে কারিগরি পরামর্শক কমিটি বললেই সবটা যে হবে, তা নয়। আমাদের আরও অংশীজন রয়েছে। তাদের সঙ্গেও পরামর্শ করতে হয়। এখনই বন্ধ হবে তা আমি বলছি না।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button