রংপুর বিভাগসারাদেশ

হিলিতে সরিষা ও আলুর ব্যাপক ক্ষতি

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে দুইদিনের টানা বৃষ্টিতে আবাদি সরিষা ও আলুর জমিতে পানি জমেছে। এই জমে থাকা পানির কারণে আলুর ও সরিষার ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
আর কিছু দিন পরেই আলু ও সরিষা তোলার সময়,এরইমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির কারণে আলুর জমি এখন পানির নিচে।
আলু চাষি মোসলেম জানান,হঠাৎ বৃষ্টিতে আলু জমিতে পানি জমেছে। জমিয়ে থাকা পানিগুলো সেচ দেওয়া হচ্ছে। পুনরায় বৃষ্টি হলে আলু পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হতে পারে।
সরিষা চাষী মিজানুর রহমান,টানা বৃষ্টি ও বাতাসের কারণে সরিষা পড়ে গেছে। এতে করে ব্যাপক ক্ষতি হতে পারে।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা জানান,এই উপজেলাতে চারশ হেক্টর জমির আলু এখন পানির নিচে। উপজেলাতে এবার আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা এক হাজার ১৪৫ হেক্টর জমিতে। চলতি শীত মৌসুমে আলুর চাষাবাদ হয়েছে ৯৪৫ হেক্টর জমিতে।
কৃষি অফিসের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button