লিড নিউজ

বাংলা নববর্ষ উপলক্ষে সন্ধ্যায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ উপলক্ষে বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) উপলক্ষে সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।’

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন একযোগে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে। এছাড়া বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোও প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button