আন্তর্জাতিক

ইইউয়ের ১৮ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ পরিচালনার প্রেক্ষাপটে নিজেদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। অবাঞ্ছিত হওয়া এ কূটনীতিকদের শিগগির মস্কো ছাড়তে হবে বলে স্থানীয় সময় শুক্রবার (১৫ এপ্রিল) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে কয়েক ডজন রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়। এর পাল্টা জবাব হিসেবে ভ্লাদিমির পুতিনের সরকার এমন পদক্ষেপ নিয়েছে বলে দাবি ইইউয়ের। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button