রংপুর বিভাগসারাদেশ

নীলফামারীর ডিমলায় চার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায়ের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো: মফিজুর রহমান দিলীপ (৩৮), খায়রুল ইসলাম (৩২), শিবলু ইসলাম (২৮) ও আকবর আলী (৪০) । জানা যায় গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামী হওয়ায় বেশিভাগ সময় বাড়ীর বাহিরে পলাতক থাকে। এ বিষয় ওসি (তদন্ত) বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আশরাফ আলী কাল্টুকে পুলিশ স্কট এর মাধ্যমে আজ দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button