খেলা

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিমের অবসর

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর তামিম ইকবাল জানিয়ে দিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর কখনো দেখা যাবে না তাঁকে। টি-টোয়েন্টি থেকে স্বেচ্ছা বিরতিতে থাকা তামিম অবসরের ঘোষণা দিলেন।

গত ২৭ জানুয়ারি বিপিএল চলাকালে ছয় মাসের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে স্বেচ্ছা বিরতিতে গিয়েছিলেন তামিম, যা শেষ হওয়ার কথা আগামী ২৭ জুলাই। বিরতি শেষ হওয়ার ১০ দিন আগেই টি-টোয়েন্টি ছাড়ার ঘোষণা দিলেন দেশসেরা ওপেনার।

ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করার পর ওয়ানডে অধিনায়ক নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে। ’ পোস্টের পাশে তিনটি গুডবাই ইমোজিও দিয়েছেন তামিম।

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজটা ব্যাট হাতে দারুণ কাটিয়েছেন তামিম। লো স্কোরিং সিরিজে ৩ ম্যাচে ১১৭ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। টুর্নামেন্ট সেরার পুরস্কারটাও উঠেছে তামিমের হাতে। এই আনন্দের দিনেই তামিম দিলেন টি-টোয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা।

আন্তর্জাতিক টি টোয়েন্টি — Key Insights & Complete Overview

Furthermore, if you are looking for reliable and comprehensive information about আন্তর্জাতিক টি টোয়েন্টি, this in-depth guide covers every essential aspect you need to know. Therefore, we have outlined practical strategies, best practices, and expert insights regarding আন্তর্জাতিক টি টোয়েন্টি so you can achieve optimal results quickly. Finally, follow the key steps and recommendations below to master this topic with confidence.

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button