চট্টগ্রাম বিভাগসারাদেশ

রায়পুরে টিকটক দেখে গলায় ফাঁস দেয় এক শিশু

লক্ষ্মীপুর সংবাদদাতা :  জেলার  উপজেলা রায়পুরে টিকটকে আত্মহত্যার ভিডিও দেখে গলায় ফাঁস দিয়েছে  সাজ্জাদুল ইসলাম হিমেল (১১) নামে এক শিশু।
২৯ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের মকরম আলি সর্দার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
হিমেল ওই গ্রামের কাতার প্রবাসী মো. খোকনের ছেলে। সে স্থানীয় একটি কেজি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত।
মা রুমি জানান, গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার একটি ভিডিও টিকটকে দেখে হিমেল। তা দেখে সেও একইভাবে গলায় ফাঁস লাগানো খেলতে চায়। শুক্রবার সকালে মোবাইল চাইলে তাকে ধমক দিয়ে ভাত খেয়ে পড়তে বলে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। সাড়ে ১২টার দিকে হিমেল নিজের কক্ষের দরজা বন্ধ করে জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরিবারের সদস্যরা বুঝতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে  আসেন। দুপুর দেড়টার দিকে  তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুর থানার এসআই কামাল হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

রায়পুরে টিকটক দেখে — Key Insights & Complete Overview

Furthermore, if you are looking for reliable and comprehensive information about রায়পুরে টিকটক দেখে, this in-depth guide covers every essential aspect you need to know. Therefore, we have outlined practical strategies, best practices, and expert insights regarding রায়পুরে টিকটক দেখে so you can achieve optimal results quickly. Finally, follow the key steps and recommendations below to master this topic with confidence.

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button