নতুন সময়সূচিতে শুরু অফিস

নতুন সময়সূচিতে অফিস শুরু করেছেন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিরা। আজ বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলবে। আর আর্থিক প্রতিষ্ঠানগুলো চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে বেসরকারি অফিসগুলো আগের নিয়মেই চলছে।
সচিবালয় ঘুরে দেখা গেছে, নতুন নিয়ম মেনেই সকাল ৮টায় অফিসে এসেছেন অধিকাংশ কর্মকর্তা-কর্মচারি। মন্ত্রণালয়গুলোতে উপস্থিতিও ছিল ভালো।
এর আগে সোমবার মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্তের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন ও বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা জারি করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এ ছাড়া জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সময়সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ নির্ধারণ করবে।
অন্যদিকে সকালে অফিসে এসে কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করলেও অনেকেই কিছুটা সমস্যার কথা বলছেন। তবে ধীরে ধীরে মানিয়ে নেওয়া যাবে বলেও মনে করছেন তারা।
নতুন সময়সূচিতে শুরু — Key Insights & Complete Overview
Furthermore, if you are looking for reliable and comprehensive information about নতুন সময়সূচিতে শুরু, this in-depth guide covers every essential aspect you need to know. Therefore, we have outlined practical strategies, best practices, and expert insights regarding নতুন সময়সূচিতে শুরু so you can achieve optimal results quickly. Finally, follow the key steps and recommendations below to master this topic with confidence.



