শখের ছাগল বিক্রি করে দেন স্বামী, অভিমানে স্ত্রী’র আত্মহত্যা

বরগুনার পাথরঘাটায় স্বামীর ওপর অভিমান করে তাসলিমা (২৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কালমেঘা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
তাসলিমা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিবাড়ী এলাকার আলী হোসেনের স্ত্রী। তাঁদের কারিমা নামে তিন বছরের একটি মেয়ে আছে।
এক প্রতিবেশী জানান, তাসলিমার শখের একটি ছাগল তাঁর স্বামী বৃহস্পতিবার বিকেলে বিক্রি করে দেন। এ নিয়ে স্বামীর ওপর অভিমান করে সন্ধ্যার দিকে গাছে দেওয়ার কীটনাশক পান করেন তাসলিমা। কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পরলে তাঁকে দ্রুত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক জানান, উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানোর সময় রাত ৯টার দিকে তাসলিমার মৃত্যু হয়।
শখের ছাগল বিক্রি — Key Insights & Complete Overview
Furthermore, if you are looking for reliable and comprehensive information about শখের ছাগল বিক্রি, this in-depth guide covers every essential aspect you need to know. Therefore, we have outlined practical strategies, best practices, and expert insights regarding শখের ছাগল বিক্রি so you can achieve optimal results quickly. Finally, follow the key steps and recommendations below to master this topic with confidence.



