রাজশাহী বিভাগসারাদেশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত

স্টাফ রিপোর্টার: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই বিকাশ চন্দ্র সরকার (৩৬) নিহত হয়েছেন। আজ রাতে সদরের এরুলিয়া এলাকায় সিএনজি চালিত আটোরিক্সার সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।

বগুড়া মেডিকেল ফাঁড়ির এসআই রাসেল জানিয়েছেন, এএসআই বিকাশ কক্সবাজারে এপিবিএন ১৩ তে কর্মরত ছিলেন। আজ তিনি চাঁপাইনবাবগঞ্জে আদালতে স্বাক্ষী দিতে গিয়েছিলেন।  স্বাক্ষী দেয়া শেষে সেখান থেকে তিনি মোটরসাইকেলে চেপে বগুড়া শহরে ফিরছিলেন। পথিমধ্যে রাত পোনে ৮ টার দিকে তিনি বগুড়া সদরের এরুলিয়া বিমান বন্দর এলাকায় বনশ্রী ফ্লালায়ার মিলের কাছে দুর্ঘটনায় পতিত হন। এ সময় সিএনজি চালিত একটি অটোরিক্সার সাথে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি প্রাণ হারান।

এসআই রাসেল আরও জানান, নিহত বিকাশ চন্দ্র সরকার নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর গ্রামের বাসিন্দা। তবে তিনি বগুড়া শহরের কলোনীতে বসবাস করতেন। তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় — Key Insights & Complete Overview

Furthermore, if you are looking for reliable and comprehensive information about বগুড়ায় সড়ক দুর্ঘটনায়, this in-depth guide covers every essential aspect you need to know. Therefore, we have outlined practical strategies, best practices, and expert insights regarding বগুড়ায় সড়ক দুর্ঘটনায় so you can achieve optimal results quickly. Finally, follow the key steps and recommendations below to master this topic with confidence.

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button