লিড নিউজসারাদেশ

শীতের আগমনে নওগাঁর আত্রাইয়ের গাছিরা খেজুর রস সংগ্রহে তৎপর

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে শীতের আগমনে শুরু হয়েছে খেজুর রস সংগ্রহের তৎপরতা। সু মিষ্ট এ রস সংগ্রহে গাছিরা এখন বিচরণ করছেন খেজুর গাছে গাছে। সেই দুপুর থেকে শুরু হয় খেজুর গাছে হাড়ি টানানো এবং সন্ধ্যা পর্যন্ত তারা হাড়ি টানানোতে ব্যস্ত সময় পার করছেন। এটি শীতকালীন রস হলেও এবারে আগাম রস সংগ্রহে তৎপর হয়ে উঠেছেন গাছিরা।

উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তায়, বাড়ির উঠানে ও জমির আইলে হাজার হাজার খেজুর গাছ রয়েছে। গাছিরা এসব খেজুর গাছ থেকে রস সংগ্রহ করলেও দৃষ্টি কেড়েছে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক ঘেষে রেললাইনের খেজুর গাছগুলো।

আত্রাই রেলওয়ে (পুরাতন) স্টেশন থেকে উত্তরদিকে মহাদিঘী পর্যন্ত রেল লাইনের দুই ধারে প্রায় ৩ শতাধিক খেজুর গাছ থেকে রস সংগ্রহ শুরু করেছেন গাছিরা। এক সময় এলাকার গাছিরা এসব খেজুর গাছ থেকে রস সংগ্রহ করলেও বর্তমানে এলাকার গাছিদের আর দেখা মেলে না।

তাই প্রতিবছর রাজশাহীর বাঘা, আড়ানি ও নাটোরের লালপুর এলাকা থেকে গাছিরা এসে এসব গাছ থেকে রস সংগ্রহ করে থাকেন। আর এ রস দিয়ে তৈরি করা হয় সুস্বাদু লালী ও গুড়। এলাকার চাহিদা মিটিয়েও এ গুড় বাজারজাত করা হয় অন্যান্য জেলায়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button