জাতীয়

জার্মানিতে দক্ষ পেশাজীবী ও অভিবাসীদের জন্য সুবর্ণসুযোগ

জার্মানির অফিসিয়াল অভিবাসন পোর্টাল ‘মেক ইট ইন জার্মানি’ এর সর্বশেষ ২০২৬ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশটির শ্রমবাজারের তীব্র সংকট ও দক্ষ জনবলের চাহিদা মেটানোর লক্ষ্যে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, আইটি বিশেষজ্ঞ, ইঞ্জিনিয়ার, স্বাস্থ্যসেবা খাত এবং অন্যান্য ‘শর্টেজ অকুপেশন’ বা সংকটপূর্ণ পেশাগুলোর জন্য ইইউ ব্লু কার্ডের বার্ষিক সর্বনিম্ন বেতন সীমা কমিয়ে মাত্র ৪৫,৯৩৪.২০ ইউরো নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, অন্যান্য সাধারণ পেশার ক্ষেত্রে এই বেতনসীমা নির্ধারণ করা হয়েছে ৫০,৭০০ ইউরো।
‎
‎পূর্বে ব্লু কার্ড পাওয়ার জন্য যে কঠোর ও উচ্চ আয়ের বেতনের শর্ত পূরণ করতে হতো, তা অনেক তরুণ পেশাজীবীর জন্যই বড় বাধা হয়ে দাঁড়াত। বেতনসীমা কমিয়ে আনার এই ঐতিহাসিক পদক্ষেপে এখন তুলনামূলক জুনিয়র বা মাঝারি স্তরের দক্ষ প্রার্থীরাও খুব সহজেই জার্মান কোম্পানিতে চাকরি পেয়ে ব্লু কার্ডের জন্য আবেদন করার যোগ্যতা অর্জন করবেন।
‎
‎ইইউ ব্লু কার্ডের অন্যতম বড় সুবিধা হলো, এটি শুধু কাজের অনুমোদতিই দেয় না, বরং এর মাধ্যমে খুব দ্রুত এবং সহজ প্রক্রিয়ায় জার্মানিতে স্থায়ী বসবাস এবং পরিবারকে কাছে নিয়ে আসার আইনি সুযোগ তৈরি হয়। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন, জার্মানির এই নতুন বেতন নীতি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চশিক্ষিত ও দক্ষ আইটি প্রফেশনাল ও প্রকৌশলীদের জন্য ইউরোপের বাজারে প্রবেশের দরজা আরও প্রশস্ত করবে। তবে আবেদন করার পূর্বে অবশ্যই সংশ্লিষ্ট খাতের অফিশিয়াল মানদণ্ড এবং চাকরির অফার লেটার নিখুঁতভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button