রাজশাহী বিভাগ

বগুড়ার গাবতলীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গাবতলী প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আজ বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বগুড়ার গাবতলী পৌর সদরে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল থানা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, উপজেলা তাঁতিদলের সভাপতি রাশেদুর রহমান রাঙ্গা, উপজেলা ওলামা দলের সভাপতি নূর আলম, পৌর ওলামা দলের সভাপতি আলম আকন্দ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিন প্রমুখ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button