রাজশাহী বিভাগ

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ শাফিন নামের মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার শেরপুরে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাফিনুর রহমান ওরফে শাফিন নামের এক মাদক কারকারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত শাফিন উপজেলার রামনগর মধ্যপাড়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিম পাশের সার্ভিস লেন থেকে শাফিনুর রহমান ওরফে শাফিনকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করলে ১২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তাকে মাদকসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button