সারাদেশ

সাপাহারে মদ ও ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ১ বোতল মদ ও ১০ বোতল ফেন্সিডিল সহ আসাদুল (২৪) ও মানিক (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আসাদুল উপজেলার মরাডাঙ্গা গ্রামের মৃত: খেরাজ উদ্দীনের পুত্র ও মানিক একই গ্রামের মৃত: মফিজ উদ্দীনের পুত্র বলে জানা গেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৭টার সময় থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক মো: জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রামরামপুর হেলিপ্যাড এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button