সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে মজুদ করা কুড়াল ও লাঠি উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গাদের মধ্যে বিতরণের জন্য মজুদকৃত কুড়াল, বেলচা ও লাঠি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম অভিযানে চালিয়ে এনজিও সংস্থা শেডের অফিস থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের এই ধরনের ক্ষতিকর কুড়াল ও লাঠি দেওয়া নিষেধ। তাই এসব মালামালগুলো জব্দ করা হয়েছে। এরপরও যদি তারা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ বা অনুমতি দেখাতে পারে তাহলে বিবেচনা করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button