জাতীয়লিড নিউজ

হাতিরঝিলে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে শতাধিক আটক

রাজধানীর হাতিরঝিলে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে শতাধিক কিশোর–তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে রাত আটটা পর্যন্ত হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের হাতিরঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল ফারুক জানান, জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ এ ফোন করে হাতিরঝিল এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েছে বলে বিভিন্ন অভিযোগ আসে। এ ছাড়া এখানে যারা বেড়াতে আসেন তাদের কাছ থেকেও বিভিন্ন সময়ে একই অভিযোগ এসেছে।

এ ছাড়া এই এলাকায় বসবাসরত ও যাতায়াতকারী ছাত্রী এবং তাদের অভিভাবকদের পক্ষ থেকেও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ এসেছে। পাশাপাশি সাম্প্রতিক সময় বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের বিষয়টি ওঠে আসায় এই অভিযান চালানো হয়েছে বলে তিনি জানান।

হাফিজ আল ফারুক জানান, তাদের ছয়টি দল আলাদা আলাদাভাবে এই অভিযানে অংশ নেয়। যাদের যে দলে আটক করা হয়েছে তাদের সেভাবে আলাদা আলাদা করে রাখা হয়েছে। এদের অপরাধের মাত্রা যাচাই করা হচ্ছে।

আটককৃতদের মধ্যে কারও বিরুদ্ধে আগে অপরাধের অভিযোগ ছিল কিনা তাও দেখা হচ্ছে। অপরাধের মাত্রা বিবেচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button