জাতীয়রাজনীতিলিড নিউজ

দেশ ভয়াবহ সংকটে, উত্তরণে দরকার বৃহত্তর ঐক্য: ফখরুল

দেশে এক ভয়াবহ সংকটে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে একদলীয় শাসন ভর করেছে। জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। বিচারব্যবস্থা ভেঙে পড়েছে। সবমিলিয়ে বিপর্যয়ের মুখে মাতৃভূমি। এই সংকট থেকে উত্তরণে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একটি বৃহত্তর জাতীয় ঐক্য দরকার।

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে একথা বলেন তিনি। খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত ও মুক্তি দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে বিএনপি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button