বিজ্ঞান ও প্রযুক্তি

১৩ বছর পর দেখা মিলবে ক্ষুদ্রতম চাঁদের

আগামীকাল শুক্রবার পূর্ণিমার রাত। তবে অন্যান্য পূর্ণিমা থেকে এবারের রাতটি একটু আলাদা। কারণে এ রাতে দেখা মিলবে ক্ষুদ্রতম চাঁদের। দীর্ঘ ১৩ বছর পর পৃথিবীতে দেখা যাবে এ ক্ষুদ্রতম চাঁদ। এর আগে ২০০৬ সালের জানুয়ারি মাসে দেখা গিয়েছিল ক্ষুদ্রতম চাঁদ।

বিজ্ঞানীদের মতে, ‘মাইক্রো মুন’ বা ক্ষুদ্রতম চাঁদের ক্ষেত্রে চাঁদ ১৪ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছোট দেখায়।

উপবৃত্তাকার কক্ষপথের কারণে চাঁদ কখনো পৃথিবীর কাছে আসে, কখনো দূরে চলে যায়। সে অনুযায়ী, আগামীকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব দুই লাখ ৫১ হাজার ৬৫৫ মাইল দূরে হলেই মাইক্রো ধরা হয়। কিন্তু এবার তার থেকেও ৮১৬ মাইল দূরে থাকবে চাঁদ। আর সুপার মুনের ক্ষেত্রে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হয় দুই হাজার ৩৯ মাইল বা তার চেয়ে কম। তখন চাঁদকে আকারে খুব ছোট দেখা যায়, তাই একে বলে ‘মাইক্রো মুন’ বা ক্ষুদ্রতম চাঁদ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button