আন্তর্জাতিক

ব্রাজিলে হাসপাতালে আগুন, নিহত ১১

ব্রাজিলেও রিও ডি জানেরিওতে একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। এদের অধিকাংশ বয়স্ক ব্যক্তি।

নগরীর ফরেনসিক ইনষ্টিটিউট বলছে, নিহতের অধিকাংশের বয়স ৬৬ কিংবা তারচেয়ে বেশি। এদের অনেকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিল। হাসপাতাল থেকে বলা হয়েছে, আগুন লাগার ওই সময়ে সেখানে ১০৩ জন রোগী ছিল। তাদের উদ্ধারে সহায়তার জন্যে ১শ’ চিকিৎসক কাজ করে। রোগীদের মধ্যে ৭৭ জনকে অন্য হাসপাতালে এবং ১৪ জনকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।
আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button