দুর্যোগসারাদেশ

র‌্যাবের অভিযানে অস্ত্র গোলাবারুদ জব্দ : আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি এলাকা থেকে বিদেশী পিস্তল,
ওয়ান শুটার গান ও গোলাবারুদ জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের
সদস্যরা। অভিযানে এক যুবককে আটক করেছে র‌্যাব-৫। র‌্যাবের দাবী আটক যুবক
একজন অস্ত্র ব্যবসায়ী।
আটক যুবক হচ্ছে- জেলার শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি এলাকার মো. ফজলুর
রহমানের ছেলে মো. মজিবুর রহমান (৩২)।
র‌্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক সোমবার দুপুর ১২টায় জানিয়েছেন, গোপন
সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের
একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডারের নেতৃত্বে ভোর ৬টায় জেলার শিবগঞ্জ
উপজেলার কয়লাবাড়ী-চাকপাড়া পাকা রাস্তার পশ্চিমে সাত্তারের আমবাগানের
সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে কয়েকজনের গতিবিধি সন্দেহজনক হলে
র‌্যাব তাদেরকে তল্লাশি করে। তল্লাশি কালে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মজিবুর
রহমানের কাছ থেকে ২টি ৭.৬৫ মি.মি. বিদেশী পিস্তল, ১টি ৯ মি.মি. বিদেশী
পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ৩টি পিস্তলের ম্যাগজিন এবং ১৬ রাউন্ড
পিস্তলের গুলি জব্দ করা হয়। পরে তাকে আটক করে শিবগঞ্জ থানায় সোপর্দ করা
হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button