সারাদেশ

পিঁয়াজের ঝাঁঝে অস্থির লালপুরের হাটবাজার

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে হটাৎ করে পিঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে ক্রেতারা, ফলে উপজেলার হাট বাজার গুলোর কাঁচা বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। পিঁয়াজের পাশাপাশি কচু,কাঁচা মরিচ মসলাসহ বিভিন্ন শাক-সবজির দামও বেড়েছে কয়েকগুন।
উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ২০ টাকার পিঁয়াজ ৭০ টাকা,৪০ টাকার কচু ৬০-৭০ টাকা, রসুন,আদা ২০০ টাকা, সিম ১২০ টাকা, ৪০ টাকার কাঁচা মরিচ ৮০ টাকা,করল্লা ৬০ টাকা,বেগুন ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া মৌসুমি শাকের দামও চড়া। আকরাম আলী নামের বাজার করতে আসা এক ক্রেতা জানান, মাত্র কয়েকদিনের ব্যবধানে বাজারে সবজির দাম লাগাম ছাড়া হয়ে গেছে ফলে প্রয়োজনীয় বাজার করতে অনেক বাড়তি টাকা গুনতে হচ্ছে। লালপুর বাজারের সবজি ব্যবসায়ী সাহাবুল ইসলাম জানান,চলতি মৌসুমে কচুসহ অন্যান্য সবজির আবাদ কম হয়েছে তাই দাম বেশি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button