বিনোদন

১০০ জায়গায় আমিরের শুটিং!

আমির খান এর ‘লাল সিং চাড্ডা’র শুটিং শুরু কবে কিছুদিনের মধ্যেই। হলিউড সিনেমা’ ফরেস্ট গাম্প এর রিমেক হলো ‘লাল সিং চাড্ডা’। জানা গেছে, ছবির শুটিং করা হবে ভারতের ১০০টি স্থানে।

স্ক্রিপ্টের প্রয়োজনেই ১০০টি লোকেশন নির্বাচন করা হয়েছে শুটিং এর জন্য। দিল্লী, গুজরাট, মুম্বাই, কলকাতা, বেঙ্গালোর, হায়দরাবাদসহ আরও অনেক যায়গায় শুটিং হবে। কোনো দৃশ্য স্টুডিওতে ধারণ করা হবে না। স্টুডিও সেটআপে শুটিং করতে পছন্দ করেন না আমির।

এই ছবিতে অভিনয়ের জন্য ২০ কেজি ওজন কমিয়েছেন আমির খান। মাথায় পাগড়িও পরবেন। একেবারেই ভিন্ন লুকে দেখা যাবে এই অভিনেতাকে।

‘লাল সিং চাড্ডা’ ছবিটি প্রযোজনা করবে ভায়াকম এইট্টিন মোশন পিকচার্স। ছবির গল্প লিখেছেন অতুল কুলকার্ণি। পরিচালনা করবেন ‘সিক্রেট সুপারস্টার’-এর পরিচালক অদ্বৈত চন্দন। ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ২৫ ডিসেম্বর।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button