জাতীয়লিড নিউজ

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

লৌহজং চ্যানেলের মুখে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছড়া নাব্যতা সংকটের কারণে চ্যানেল পার হয়ে মূল নদীতে গেলে পড়তে হচ্ছে তীব্র স্রোতের কবলে।

শনিবার দিবাগত রাত ৩টা থেকে এ সংকট প্রকট হওয়ায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত নৌরুটটিতে ফেরি চলাচল শুরু হয়নি।

কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, শিমুলিয়া ঘাটের কাছাকাছি মূল পদ্মায় তীব্র স্রোত। লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এ কারণে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button