খেলা

বিদেশ ভ্রমণে দ্বিগুণ অর্থ পাবেন ভারতীয় ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক :

টিম ইন্ডিয়ার ক্রিকেটার ও অন্যান্য স্টাফদের জন্য রীতিমতো সুখবর। বিদেশ সফরে তাঁদের দৈনিক ভাতা দ্বিগুণ হতে চলেছে এবার। শুধু ক্রিকেটাররাই নন, এর আওতায় পড়বেন দলের সাপোর্ট স্টাফেরাও।

সম্প্রতি ক্যারিবিয়ান সফরে অপরাজিত ছিল কোহলির টিম। তার পরই এই ঘোষণা করল বিনোদ রাই নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর।

জানা গেছে, বিদেশ সফরে ভারতীয় ক্রিকেটাররা আগে দৈনিক যে হারে টাকা পেতেন নয়া ঘোষণা অনুযায়ী তা বেড়ে হচ্ছে দ্বিগুণ। ২০২০ নিউজিল্যান্ড সফর থেকে এই বর্ধিত ভাতা কার্যকর হবে।

বিদেশ সফরে সর্বশেষ কোহলিরা দৈনিক পেতেন ১২৫ মার্কিন ডলার। নয়া ঘোষণা অনুযায়ী সেই বরাদ্দের পরিমাণ বেড়ে হতে চলেছে ২৫০ ডলার। তবে হোম সিরিজের ক্ষেত্রে ভাতা একই থাকছে।

শুধু তাই নয়, প্লেনের বিজনেস ক্লাসে যাতায়াতের সুযোগ পাবেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। একইসঙ্গে লন্ড্রি ও থাকা-খাওয়ার খরচ বহন করবে বোর্ড।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button