খেলা

পিএসজিতেও চলছে নেইমার ঝলক

ধর্ষণের অভিযোগ, দলবদলের গুঞ্জন; সব কিছু পেছনে ফেলে নেইমার ফিরছেন ‘নেইমারে’। কী জাতীয় দল, কী ক্লাব-সব জায়গায় দলকে টানছেন একাই। লিগ ওয়ানে রোববার রাতে অলিম্পিক লিওঁর বিপক্ষে নেইমারের একমাত্র গোলে জয় পেয়েছে দুবারের চ্যাম্পিয়নরা।

দলবদলের সম্ভাবনার ভেতর লিগে পিএসজির প্রথম চার ম্যাচে দলে ছিলেন না তিনি। পরে গত সপ্তাহে স্ত্রাসবুরের বিপক্ষে মাঠে নেমে ম্যাচের শেষ মুহূর্তে গোল করে দলকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এবারও সেই একই চিত্র।

এদিন প্রথমার্ধে কয়েকটি সুযোগ নষ্ট করার পর দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে পিএসজি।  অবশেষে ৮৭তম মিনিটে সেটি আসে। ডিফেন্ডারদের ঘিরে থাকা অবস্থায় ডি মারিয়ার বাড়ানো বল ধরে এক ঝটকায় জায়গা বানিয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ব্রাজিল তারকা।

লিগে পিএসজির এটা টানা চতুর্থ জয়। ছয় ম্যাচে মোট পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে টমাস টুখেলের দল। ৩ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছে অঁজি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button