জাতীয়দুর্যোগরাজনীতিলিড নিউজ

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতেও অভিযান চলবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগে বলে গেছেন তার অনুপস্থিতিতেও যেন অভিযান চলে। মাদক-দুর্নীতির চক্র ভেঙে না দেয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযান চলবে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অপরাধী যেই হোক, কেউ পার পাবে না। কেউ বসে নেই। সরকার আটঘাট বেঁধেই নেমেছে। দুর্নীতি, দুর্বৃত্তায়ন, মাদক, সন্ত্রাসী কার্যক্রম যত দিন চলবে, ততদিন অভিযান চলবে।

তিনি বলেন, এই অভিযানের কারণে সরকারের ইমেজ বেড়েছে। সরকারের ইমেজ কোনোভাবেই ম্লান হতে দেয়া যাবে না।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button