জাতীয়রাজনীতিলিড নিউজ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় শ্রমিক দলের মানববন্ধন

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম রাজা, শ্রমিক নেতা গাজী বুরহান প্রমুখ। সাবেক এই প্রধানমন্ত্রীকে অন্যায়ভাবে কারাবন্দি করে রাখা হয়েছে দাবি করে অবিলম্বে তাকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button