বিনোদন

পপির নতুন ছবি ‘ইয়েস ম্যাডাম’

অনেক দিন পর আবার অ্যাকশনধর্মী ছবিতে অভিনয় করতে যাচ্ছেন পপি। পরিচালক রকিবুল আলম রকিবের ‘ইয়েস ম্যাডাম’ ছবিতে এবার দেখা যাবে তাকে।

সম্প্রতি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পপি। তিনি জানান, আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ছবির শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। শুটিং শুরু কক্সবাজারে, এরপর রাজধানীসহ বিভিন্ন স্থানে শুটিং হবে।

আবারও অ্যাকশনধর্মী ছবিতে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, ‘রোমান্টিক, ফ্যামিলি ড্রামা, অ্যাকশন, থ্রিলার- সব ধরনের ছবিতে কাজ করতে চাই। তবে গল্প ও চরিত্রে ভিন্নতা থাকতে হবে। ‘ইয়েস ম্যাডাম’ তেমনই এক ছবি, যার গল্প ও চরিত্রে ভিন্নতা খুঁজে পেয়েছি। আশা করছি, দর্শক এ ছবিতে নতুন এক পপির দেখা পাবেন।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button