অর্থনীতি

আইএমএফ’র নতুন প্রধান বুলগেরিয়ার ক্রিস্টালিনা জর্জিয়েভা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)’র প্রধান হতে যাচ্ছেন বুলগেরিয়ার অর্থনীতিবিদ ক্রিস্টালিনা জর্জিয়েভা।

বুধবার আয়োজিত আইএমএফের বোর্ড সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার মনোনয়ন নিশ্চিত হয়েছে।

জর্জিয়েভাই প্রথম ব্যক্তি যিনি উদীয়মান অর্থনীতির দেশগুলোর প্রতিনিধি হিসেবে এই সংস্থার নেতৃত্ব দিতে যাচ্ছেন। আর ক্রিস্টিন লাগার্দের পরে তিনিই হবেন আইএমএফের দ্বিতীয় নারী প্রধান।

আইএমএফে যুক্তরাষ্ট্রের বেশি ভোট থাকলেও দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধারী ইউরোপীয় ইউনিয়নের দেয়া এ প্রার্থীর বিপক্ষে যুক্তরাষ্ট্র এবার কোনো প্রার্থী দেয়নি। ফলে জর্জিয়েভার প্রধান হওয়ার বিষয়টা প্রথমেই অনেকটা নিশ্চিত হয়ে যায়।

জার্জিয়েভা ২০১৭ সাল থেকে বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্বব্যাংক ছাড়াও ইউরোপীয় কমিশনে তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button