বিজ্ঞান ও প্রযুক্তি

প্লাগ অ্যাডাপ্টার নেই? তবুও চার্জ দিতে পারবেন ফোন

কোথাও গেলে স্মার্টফোন চার্জ দেয়া নিয়ে বিপাকে পড়তে হয় মাঝেমধ্যে। অনেক সময় ফোনের প্লাগ অ্যাডাপ্টার সঙ্গে না নিয়ে যাওয়ার কারণে এ সমস্যাটা হয়। তবে চিন্তার কারণ নেই, বিকল্প উপায় আছে।
যেখানে গিয়েছেন সেখানে যদি স্মার্ট টিভি থাকে তাহলে চার্জ দিতে পারবেন। একটু খেয়াল করলেই দেখবেন টিভির এক পাশে ইউএসবি পোর্ট রয়েছে। এই পোর্টের সঙ্গে ক্যাবল দিয়ে ফোন যুক্ত করতে হবে। এরপর টিভি চালু করলেই চার্জ হবে ফোনে।

এছাড়া কম্পিউটার বা ল্যাপটপ থাকলেও স্মার্টফোনে ক্যাবল দিয়ে চার্জ দেয়া সম্ভব। কম্পিউটারের ইউএসবি পোর্টের সঙ্গে ক্যাবল দিয়ে ফোন যুক্ত করতে হবে। এরপর কম্পিউটার চালু করতে হবে। তবে এই দুই পদ্ধতিতে দ্রুত গতিতে চার্জ দেয়া যাবে না।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button