রকমারি

ঢাকাই চিংড়ি ভুনা

অনলাইন ডেস্ক

ঢাকাই চিংড়ি ভুনার স্বাদই অন্যরকম। দেখে নিতে পারেন রেসিপি-

উপকরণ: খোসা ছাড়ানো মাঝরি মাপের চিংড়ি ১২টা, সরিষার তেল ৯ টেবিল চামচ, ৬ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ৩ টেবিল চামচ আদা বাটা, ৩ টেবিল চামচ রসুন বাটা, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ স্বাদমতো, পোস্ত বাটা, টক দই ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ ৬টি, ধনেপাতা কুচি, গরম মসলা গুঁড়া।

রান্না প্রণালি:

একটি প্যানে সরিষার তেল নিন। তেল গরম করে তার মধ্যে চিংড়িগুলো হালকাভাবে ভেজে তুলে নিন। এবার ওই তেলের মধ্যে সব বাটা মসলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিন।

এরপর পানিতে গুঁড়ো মসলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে সেটা প্যানে ঢালুন। তেল বেরিয়ে এলে চিংড়ি আর কাঁচা মরিচ দিন।

ধনে পাতা, টক দই আর পোস্ত বাটা দিয়ে নেড়ে নিন। এরপর ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button