রকমারি

স্বর্ণ-রুপার গয়না ঝকঝকে রাখার উপায়

স্বর্ণ ক্ষয় হয়। তবে স্বর্ণের উজ্জ্বল্য তেমন একটা হারায় না। কিন্তু রুপা তেমন নয়। কিছু দিন ব্যবহারের পর থেকেই রুপা সহজেই তার ঔজ্জ্বল্য হারাতে থাকে। কালো হয়ে এলে তার সৌন্দর্যও হারিয়ে যায়। কিছু ঘরোয়া উপায় জানা থাকলে রুপার জিনিসকে ঘরে বসেই চকচকে করতে পারেন। কিছু পদ্ধতি অবলম্বন করে সহজেই রুপার জিনিসকে রাখবেন একেবারে নতুনের মতো।

টুথপেস্ট: রুপার জিনিসকে ঝকঝকে রাখতে কাপড়ে সামান্য টুথপেস্ট নিয়ে তা ঘষে দিন। খানিকক্ষণ রেখে দিয়ে ভাল করে ধুয়ে নিন রুপার গয়না। দেখবেন কালো ভাব দূর হবে।

লবণ ও লেবু: পুরনো রুপাকে সহজেই চকচকে করতে লবণ ও লেবুর রস ব্যবহার করতে পারেন। একটি আস্ত লেবুকে কেটে বীজ বের করে লবণের মধ্যে ফেলে রাখুন। এবার তা দিয়ে রুপার জিনিস ঘষে দিন। তা হলেই নতুনের মতো দেখাবে রুপা।

কন্ডিশনার: শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। শ্যাম্পুর পর যে কন্ডিশনার চুলে মাখেন, তা দিয়েই ধুয়ে ফেলুন রুপার জিনিস। রুপার গায়ে লেগে থাকা দাগ ও রঙের মালিন্য সরাতে এটি খুব কার্যকর।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button