জাতীয়

আইইবি-ম্যাক্স গ্রম্নপের অক্সিজেন সাপোর্ট সেন্টার উদ্বোধন

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি)-ম্যাক্স গ্রম্নপ অক্সিজেন সাপোর্ট সেন্টার উদ্বোধন করা হয়েছে। রোববার আইইবি’র কাউন্সিল হলে বিনামূল্যে অক্সিজেন সিলেন্ডার সাপোর্ট সেন্টার সরবরাহের কার্যক্রম উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশের তুলনায় আমাদের দেশে করোনা পরিস্থিতি অনেক ভালো রয়েছে। এটা শুধু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপের জন্য।এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবির প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর। আরও বক্তব্য রাখেন, ম্যাক্স গ্রম্নপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর, আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু), আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুজ্জামান। সভাপতিত্ব করেন, আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইবির সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রনক আহসান। বিজ্ঞপ্তি

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button