সারাদেশ

কুড়িগ্রামে ধাওয়া করে ১৮৫ বোতল ফেনসিডিল জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ি সীমান্তে চোরা কারবারিদের ধাওয়া করে ১৮৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) দিবাগত ভোররাতে ফুলবাড়ী থানা পুলিশ এ অভিযান চালায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাতক দুই ব্যক্তির নামে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই আব্দুর রউফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার পুলিশ উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে ফেনসিডিল নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায় চোরা কারবারিরা। পরে পুলিশ ফেনসিডিলগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button