দুর্যোগসারাদেশ

বেনাপোল থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বেনাপোল থানাধীন তালসারি গ্রামে অভিযান চালিয়ে মো. বাবু (৩৫) নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি বাবু তালসারি গ্রামের মৃত বাকের আলী ছেলে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল পোর্ট থানার পুলিশ তাকে গ্রেফতার করে। তার নামে বেনাপোল থানায় মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাকির হোসেন ও এএসআই শাহিন ফরহাদ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার এসআই জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামি বাবুকে গ্রেফতার করে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button