দুর্যোগসারাদেশ

বেনাপোলে ফেনসিডিলসহ নারী আটক

বেনাপোল সীমান্ত থেকে ৩৬ বোতল ফেনসিডিলসহ খালেদা আক্তার (৩০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানার মহিশাডাংগা বারপোতা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক খালেদা আক্তার পিরোজপুর জেলার পশ্চিম শিকারপুর গ্রামের শহিদের স্ত্রী।

ঘটনার সত্যতা স্বীকার করে ২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিশাডাংগা বারপোতা মজিদ মাস্টারের বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর থেকে অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিলসহ খালেদা আক্তার নামে এই মাদক কারবারিকে আটক করা হয়।

আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button