দুর্যোগসারাদেশ

পলাশবাড়ীতে ৩ জুয়াড়ি আটক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জুয়া খেলার সময় তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মরাদাতেয়া টার্কিয়ার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- উপজেলার হরিনাথপুর ইউনিয়নের মরাদাতেয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে সুজন মিয়া (৩৫), একই গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে জাইদুল ইসলাম (৩৩) ও সাজু মিয়ার ছেলে নাজিম হোসেন (২২)।

পলশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের মরাদাতেয়া টার্কিয়ার বাজার এলাকা থেকে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাউল হোসেন তাদের তিন দিনের সাজা প্রদান করে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button