দুর্যোগসারাদেশ

নোয়াখালী সুবর্ণচরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের মোস্তান নগর সংলগ্ন ডোবা থেকে অজ্ঞাত (২৮) এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ২নং ওয়ার্ড চরতোরাব আলী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোস্তান নগর সংলগ্ন চরতরাব আলী গ্রামের ওই ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় পঁচা গন্ধ পায় স্থানীয়রা। পরে তারা ডোবার কাছে গিয়ে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, লাশটি গলে যাওয়ায় সনাক্ত করা সম্ভব হয়নি। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button