দুর্যোগসারাদেশ

গাজীপুরে আইনজীবী সোহেল হত্যা, প্রধান আসামি গ্রেফতার

গাজীপুরের জয়দেবপুরে আইনজীবী সোহেল (২৮) হত্যা মামলায় ফাঁসির আদেশপ্রাপ্ত পলাতক আসামি সায়মন শাহরিয়ার সজলকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে র‌্যাব-১-এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার আবদুলাহ আল মামুন তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন বেলা ১২টার দিকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার আবদুলাহ আল মামুন জানান, ২০০৮ সালে গাজীপুর জেলার জয়দেবপুর থানার দক্ষিণ ছায়াবিথী এলাকায় ভিকটিম আইনজীবী ফিরোজ্জামান সোহেলকে গ্রেফতারকৃত আসামি সায়মন শাহরিয়ার সজল ও তার সহযোগীরা মিলে হত্যা করে। পরবর্তীতে হত্যা মামলা থেকে গ্রেফতার এড়াতে গাজীপুর থেকে পলায়ন করে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে প্রধান আসামি সায়মন শাহরিয়ার সজল।

এই মামলায় আদালত বিচারকার্য শেষে আসামি সায়মন শাহরিয়ার সজলকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এক পর্যায়ে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জেনে র‌্যাব-১-এর সদস্যরা অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button