দুর্যোগসারাদেশ

টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ ৪ পাচারকারী আটক 

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ ৪ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার সাবরাং ইউনিয়নের ভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার নাজিরপাড়ার গ্রামের মৃত. আব্দুল জলিলের ছেলে মো. খোরশেদ (২৭), করাচিপাড়া এলাকার মৃত মো. জায়েদ হোসেনের ছেলে মো. জায়েদ উল্লাহ (২২), ডেগিল্লাহ বিলের মো. আয়ুবের ছেলে মো. জোবায়ের (৩০) ও মৃত সালামের ছেলে মো. হারুনুর রশিদ (২০)।

কোস্ট গার্ড বাহিনীর পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া রহমান জানান, আটককৃতরা ইয়াবা পাচারের সময় কোস্ট গার্ড বাহিনীর কাছে হাতেনাতে আটক হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button