দুর্যোগসারাদেশ

গাজীপুরে ৫ হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক

নিউজ ডেস্ক: সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকা থেকে শুক্রবার রাতে ওই দম্পতিকে আটক করা হয়েছে। আটক মেহেদী হাসান (৩৪) ও তার স্ত্রী লক্ষ্মী বেগম (৩৮) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার কাজিকচ্ছ এলাকার বাসিন্দা।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মণ্ডল জানান, টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় ওই দম্পতি বাসা ভাড়া থাকে গাজীপুরসহ আশপাশ এলাকায় মাদক ব্যবসা করতেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে দত্তপাড়া এলাকায় তাদের বাসায় অভিযান চালানো হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button