ময়মনসিংহ বিভাগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জ:কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় র‌্যাব-১৪ এর সিপিসি-২,এর অভিযানে পাকুন্দিয়া থানাধীন চারালবণ এলাকা থেকে দুই কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ পনের হাজার টাকা ও একটি মোবাইল‘সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত ৯টা.৩০ মিনিটে জেলার পাকুন্দিয়া থানাধীন চারালবণ এলাকা থেকে জাংগালিয়া ইউনিয়নের চরকাওনা গ্রামের বাসিন্দা মৃত হালিম উদ্দিনের ছেলে আসামী মোঃ সুজন মিয়াকে (৩৫), র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল দুই কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ পনের হাজার টাকা ও একটি মোবাইল‘সহ গ্রেফতার করে।

র‌্যাব-১৪, সিপিসি-২ এর উপ পরিচালক লেঃ কমান্ডার এম শোভন খান বিএন জানান কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে।

উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ীর উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।তিনি আরো জানান মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button