দুর্যোগসারাদেশ

অস্ত্রসহ ধরা পড়ল একাধিক মামলার পলাতক আসামি

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজসহ কক্সবাজারের মহেশখালীতে নেজাম উদ্দিন (৩২) নামে একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত নেজাম উদ্দিন মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার উলা মিয়ার ছেলে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার কালামারছড়া বাজারের সিএনজি স্টেশনের পার্শ্ববর্তী আব্দুল হকের চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে মহেশখালী থানার এসআই এ কে এম নুরুল হক হাওলাদারের নেতৃত্বে উপজেলার কালামারছড়া বাজারের সিএনজি স্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ওই এলাকার আব্দুল হকের চায়ের দোকানের সামনে থেকে নেজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

অস্ত্রসহ আটকের সত্যতা স্বীকার করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, নেজাম উদ্দিনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, দস্যুতা, খুন, অপহরণসহ মোট ১৬টি মামলা রয়েছে। এ সময় গ্রেফতারকৃত নেজাম উদ্দিনকে মহেশখালী আমলী আদালতে প্রেরণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button