রাজশাহী বিভাগসারাদেশ

জাতীয় শিশু প্রতিযোগীতায় টিএমএসএস দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের সাফল্য

জাতীয় শিশু প্রতিযোগীতা-২০২১ইং এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ইং এ অংশগ্রহণ করে টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্স নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীরা সরকারী-বেসরকারী, জাতীয় ও স্থানীয় পর্যায়ে কালচারাল প্রোগ্রাম ও প্রতিযোগীতায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে বিজয়ী পুরস্কার অর্জন করেছে।
মোঃ জাইমুল হক জাইম ৫ম শ্রেণি ক্বেরাত প্রতিযোগীতায় ক গ্রুপ থেকে উপজেলা ও জেলা পর্যায়ে ১ম এবং বিভাগীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করেছে। মোঃ আল রিয়াদ ৫ম শ্রেণি ব্যাডমিন্টনে প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ে ১ম, দীর্ঘ লম্ফ (বালক) উপজেলা পর্যায়ে ২য়, উচ্চ লম্ফ উপজেলা পর্যায়ে ২য় ও ব্যাডমিন্টন জেলা পর্যায়ে ২য় স্থান অর্জন করেছে। মোছাঃ সানিয়া সওকত (রিতু) ৫ম শ্রেণি “বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো বিষয়ক সাধারণ জ্ঞান” প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ে ২য় হয়েছে। অপরদিকে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ প্রতিযোগতীয় অংশগ্রহণ করে মোঃ সামিউল ইসলাম ৯ম শ্রেণি ক্বেরাতে উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেছে।
ইতিপূর্বেও এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে বিজয়ী হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button