জাতীয়

তালা ভেঙে কাকরাইলের অফিসে ঢুকেছে র‌্যাব, সঙ্গে সম্রাট

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে সঙ্গে নিয়ে কাকরাইলের অফিসে অভিযান চালাচ্ছে র‌্যাব।

রবিবার (৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে র‌্যাব সদর দপ্তর থেকে একটি টিম গাড়িতে করে সম্রাটকে তার কাকরাইল অফিসে নিয়ে যায়। র‌্যাব তাকে নিয়ে সেখানে অভিযান শুরু হয়েছে।

সম্রাটকে কাকরাইলে নিয়ে তার অফিসের তালা ভাঙা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিয়ে ভেতরে প্রবেশ করেছেন।

জানা গেছে, ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন থেকে সম্রাট ও তার সহযোগী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এনামুল হক আরমানকে গ্রেফতার করা হয়। সেখানে মুনির চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে সম্রাট লুকিয়েছিলেন।

র‌্যাবের মুখপাত্র সারোয়ার বিন কাসেম সম্রাট ও আরমানের গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন।

সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় র‌্যাব। তবে মামলার বিস্তারিত বলতে রাজি হননি র‌্যাবের এই কর্মকর্তা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button